শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে পাচারকালে ৪০ কেজি গাঁজা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে পাচারকালে ৪০ কেজি গাঁজা জব্দ

favicon
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে পাচারকালে ৪০ কেজি গাঁজা জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি ট্রাকে পাচারকালে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।


চেকপোস্টে একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ও হেলপার হঠাৎ ট্রাক থামিয়ে কৌশলে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি তল্লাশি চালিয়ে বডির পেছনের পাটাতনের ওপর বিশেষভাবে লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করে।


চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “জব্দ করা গাঁজার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।