মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতশেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক আদালতে ফরমাল চার্জ দাখিল

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক আদালতে ফরমাল চার্জ দাখিল

favicon
অনলাইন সংস্করণ
শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক আদালতে ফরমাল চার্জ দাখিল

আওয়ামী লীগ সরকারের সময় আলোচিত গুমের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো আন্তর্জাতিক আদালতে দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।


বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুম ও জুলাই আন্দোলনে গুলি চালানোর ঘটনায় মোট তিনটি ফরমাল চার্জ দাখিল করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।


🔹 দাখিল করা অভিযোগগুলো:


গুমের (টিএফআই) ঘটনা: শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।


গুমের (জেআইসি) ঘটনা: শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।


জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলি: ৪ জন কর্মকর্তার বিরুদ্ধে ৬টি অভিযোগ।


এর আগে, গত ৬ অক্টোবর চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন যে,


“খুব শিগগিরই কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। গুমের মামলা অনেকগুলো থাকলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে।”


তিনি আরও বলেন,


“এগুলো জটিল মামলা হওয়ায় প্রতিটি বিষয় খুঁটিনাটি যাচাই করা হচ্ছে। আশা করছি, এই সপ্তাহেই তদন্তের রিপোর্ট পাওয়া যাবে।”