কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ টাকা।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে এসব পণ্য আটক করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরু জব্দ করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
লে. কর্নেল মাহবুব-উল-হক বলেন,
“কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান প্রতিরোধে ২২ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে কোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।”