শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমআইন ও আদালতএনটিআরসিএর ষষ্ঠ নিয়োগে নতুন নির্দেশনা: ১৩ অক্টোবরের মধ্যে যোগদানের তথ্য দিতে হবে

এনটিআরসিএর ষষ্ঠ নিয়োগে নতুন নির্দেশনা: ১৩ অক্টোবরের মধ্যে যোগদানের তথ্য দিতে হবে

favicon
অনলাইন সংস্করণ
এনটিআরসিএর ষষ্ঠ নিয়োগে নতুন নির্দেশনা: ১৩ অক্টোবরের মধ্যে যোগদানের তথ্য দিতে হবে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে। প্রার্থীদের যোগদানের তথ্য আগামী ১৩ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে জমা দিতে হবে।


মঙ্গলবার (৭ অক্টোবর) এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd

 লিংকে প্রবেশ করে Joining Status অপশনে প্রার্থীর যোগদান নিশ্চিত করবেন। প্রার্থী যোগদান করলে ‘Yes’ এবং যোগদান না করলে ‘No’ ক্লিক করতে হবে।


যদি কোনো প্রার্থী যোগদান না করেন, তবে Reason ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করতে হবে।


এর আগে, ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ অনুযায়ী ১৯ আগস্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীদের ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে বলা হয়।


প্রার্থী যোগদানের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানদের টেলিটকের ওয়েবসাইটে লগইন করে যোগদানের তথ্য আপডেট করারও নির্দেশনা দেওয়া হয়েছে।