শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সাভারে পেশাদার ছিনতাইকারী জয়নাল গ্রেপ্তার

সাভারে পেশাদার ছিনতাইকারী জয়নাল গ্রেপ্তার

favicon
অনলাইন সংস্করণ
সাভারে পেশাদার ছিনতাইকারী জয়নাল গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী চক্রের এক সদস্য মো. জয়নাল আবেদীন (২২)-কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. জালাল উদ্দিন।


জানা যায়, বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল নামাবাজার চাঁননগর মহল্লায় অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়ার বাইপাইল নামাপাড়া এলাকার বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে।


ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জয়নালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. জালাল উদ্দিন বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে অপরাধীদের ধরতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার জয়নালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।