বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সিদ্ধিরগঞ্জে ১০ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ১০ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

favicon
অনলাইন সংস্করণ
সিদ্ধিরগঞ্জে ১০ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৮ অক্টোবর) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।


ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে শিক্ষক মো. সাইফুল ইসলাম (২৭) ভয়-ভীতি দেখিয়ে ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। ঘটনাটি শিশুটি মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে জানালে তিনি কাউকে না বলার জন্য ভয় দেখান।


পরে ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে বুধবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপাল মিজানুর রহমানকে আটক করে গণপিটুনি দেয়।


খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসেন।


সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন,


“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত শিক্ষককে আটক করি। ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”