বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › শাহবাগ থানা এলাকায় এক রাতে ৩ অজ্ঞাত মরদেহ উদ্ধার

শাহবাগ থানা এলাকায় এক রাতে ৩ অজ্ঞাত মরদেহ উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ
শাহবাগ থানা এলাকায় এক রাতে ৩ অজ্ঞাত মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানার বিভিন্ন এলাকা থেকে এক রাতে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে।


শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ফুটপাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের কাজ চলছে।


পুলিশ সূত্রে জানা যায়, প্রথম মরদেহটি রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে আইল্যান্ডে অচেতন অবস্থায় পাওয়া যায়। চিকিৎসা শেষে তিনি মৃত ঘোষণা হন।


দ্বিতীয় মরদেহ রাত ১০টায় হাইকোর্টের কাছে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে উদ্ধার করা হয়। তাঁকেও হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।


রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আনুমানিক ৪০ বছর বয়সী আরেকজন পুরুষকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. ইকরামুল হক বলেছেন, মরদেহগুলোর পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।