সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিআগামী নির্বাচনের প্রস্তুতি: জাতীয় পার্টির জরুরি সভা আজ ঢাকায়

আগামী নির্বাচনের প্রস্তুতি: জাতীয় পার্টির জরুরি সভা আজ ঢাকায়

favicon
অনলাইন সংস্করণ
আগামী নির্বাচনের প্রস্তুতি: জাতীয় পার্টির জরুরি সভা আজ ঢাকায়

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আজ শনিবার ঢাকায় একটি জরুরি সভা আহ্বান করেছেন। সভায় সারা দেশের জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদকদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, আজকের এই সভায় আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে। সভা শেষে রাজধানীতে একটি মিছিলও অনুষ্ঠিত হতে পারে বলে তিনি জানিয়েছেন।


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাপার আহ্বায়ক আজমল হোসেন লেবু বলেন, আজকের বৈঠকে সারা দেশের সংগঠন নেতাদের ডাকা হয়েছে। সভায় নির্বাচন ও দলীয় নীতিনির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।