সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিরাজনৈতিক সিস্টেম পরিবর্তনের আহ্বান আমীর খসরুর

রাজনৈতিক সিস্টেম পরিবর্তনের আহ্বান আমীর খসরুর

favicon
অনলাইন সংস্করণ
রাজনৈতিক সিস্টেম পরিবর্তনের আহ্বান আমীর খসরুর

রাজনৈতিক দলগুলোর বিদ্যমান সিস্টেম পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত ‘নির্বাচন পদ্ধতি ও গণতন্ত্র’ বিষয়ক সেমিনারে তিনি বলেন, বর্তমান সংবিধানের আওতায় দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।


তিনি বলেন, “যেসব বিষয়ে ইতোমধ্যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোন বিষয় কার্যকর হবে, আর কোনটি হবে না— সেটা জনগণই নির্ধারণ করবে।”


সংসদকে কার্যকর করার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “এখন সবচেয়ে প্রয়োজন সংসদকে জনগণের কণ্ঠস্বরের মঞ্চে রূপান্তর করা। সনদে যেসব বিষয়ে একমত হওয়া গেছে, সেগুলো বাস্তবায়নের দিকেই আমাদের এগোতে হবে।”


আমীর খসরু আরো বলেন, “গণতন্ত্রে একক দলের শাসন টিকতে পারে না। বিজয়ী দলই কেবল রাষ্ট্র বা সরকারের মালিক নয়। রাজনৈতিক দলগুলোকে এখনই এই মানসিকতা পরিবর্তন করতে হবে। ভিন্নমত ও বিরোধীদের প্রতি সম্মান দেখাতে হবে এবং সংঘর্ষমূলক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।”