আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৬টি দোকান
সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৬টি দোকান। শনিবার (১১ অক্টোবর) মধ্যরাতে জিরানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাতের দিকে হঠাৎ জিরানীবাজার এলাকার একটি দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ডিইপিজেড ও কাশিমপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে ততক্ষণে বাজারের অন্তত ১৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।