সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিশিক্ষকদের মর্যাদা না পেলে উন্নত জাতি গঠন সম্ভব নয়: নুরুল হক নুর

শিক্ষকদের মর্যাদা না পেলে উন্নত জাতি গঠন সম্ভব নয়: নুরুল হক নুর

favicon
অনলাইন সংস্করণ
শিক্ষকদের মর্যাদা না পেলে উন্নত জাতি গঠন সম্ভব নয়: নুরুল হক নুর

শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না করলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


একটি ফেসবুক পোস্টে নুর লিখেছেন, “শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে তা মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”


তিনি আরও বলেন, “শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে খেয়ে-পরে বেঁচে থাকতে পারেন, সে লক্ষ্যে বেতন কাঠামো পুনর্বিন্যাস ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন অসম্ভব।”


উল্লেখ্য, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ (মঙ্গলবার) দুপুরে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।