শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ড. ইউনূসকে হাসিনার মতো পালাতে হতে পারে: কর্নেল অলি আহমদ

ড. ইউনূসকে হাসিনার মতো পালাতে হতে পারে: কর্নেল অলি আহমদ

favicon
অনলাইন সংস্করণ
ড. ইউনূসকে হাসিনার মতো পালাতে হতে পারে: কর্নেল অলি আহমদ

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সেদইভাবে পালাতে হতে পারে যেমন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালাতে হয়—এটাই তার পূর্বাভাস। এক অনলাইন পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান সরকারের ওপর কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই; সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী ও পুলিশ—কেউই কার্যকরভাবে দায়িত্ব পালনে সক্ষম নয়।


কর্নেল অলি অভিযোগ করেন, দেশে প্রতিদিন যেখানে-তেখানে খুন-ধর্ষণ ঘটছে, মানুষ রাস্তায় বসে দাবি আদায় করছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে ও পার্বত্য চট্টগ্রামে অনিশ্চয়তা বাড়ছে। তিনি বলেন, “এখানে হাসি-গল্প করে দেশ চলবে না; কঠোরভাবে সমস্যার মোকাবিলা করে দেশকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে হবে। ড. ইউনূস সেটি করতে পারছেন না।”


অলি আরও দাবি করেন, সরকারের কার্যক্রমে এনজিও-ডিজিওদের প্রভাব বেশি এবং মন্ত্রণালয়গুলো পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের উপস্থিতি কম। নির্বাচন ও রাজনীতি বিষয়ে তিনি বলেন, যারা দেশের সম্পদ লুট করেছে বা ভারতীয় স্বার্থে কাজ করেছে—এমন ব্যক্তিদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকা উচিৎ নয়।


ব্যাংকখাত ও কর্মসংস্থান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য কর্মী চাকরি হারাচ্ছেন; সরকারের দায়িত্ব থাকা সত্ত্বেও যথাযথ পদক্ষেপ নেই। অর্থমন্ত্র্যালয় ‘নীরব দর্শকের’ ভূমিকা পালন করছে বলে অভিযোগ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ভ্রমণে ব্যস্ত থাকলেও দেশের সাধারণ মানুষের কষ্ট পর্যবেক্ষণ করছেন না।