শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে

favicon
অনলাইন সংস্করণ
মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।


ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায় এবং ১১টা ৫৬ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।


তিনি আরও জানান, বর্তমানে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং অতিরিক্ত তিনটি ইউনিট সেখানে রওনা দিয়েছে। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।


ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।