বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশমিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নিহত ১৬

মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নিহত ১৬

favicon
অনলাইন সংস্করণ
মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নিহত ১৬

রাজধানীর মিরপুরের একটি কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম।


তিনি জানান, নিহতদের মরদেহগুলো গার্মেন্টস অংশে পাওয়া গেছে। টিনশেড ছাদ বন্ধ থাকায় কর্মীরা বের হতে পারেননি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট ছাড়া তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব নয় বলে জানান তিনি।


তাজুল ইসলাম আরও বলেন, গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গোডাউনটি এখনো ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে ৬–৭ ধরনের দাহ্য রাসায়নিক ছিল। সেখানে মরদেহের সন্ধান চলছে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ একটি বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিক গোডাউনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরাও সহায়তায় যোগ দেন।