মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতমানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সাবেক মন্ত্রী-সাংসদসহ ৪৫ জন ট্রাইব্যুনালে হাজির

মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সাবেক মন্ত্রী-সাংসদসহ ৪৫ জন ট্রাইব্যুনালে হাজির

favicon
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সাবেক মন্ত্রী-সাংসদসহ ৪৫ জন ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-এলাহী চৌধুরীসহ সাবেক ১০ মন্ত্রী, সচিব এবং সাবেক সাংসদসহ মোট ৪৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।


বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ এসব মামলার শুনানি অনুষ্ঠিত হবে। আজ তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও, প্রসিকিউশন সময় চাওয়ার আবেদন করতে পারে বলে জানা গেছে।


অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবেন।


মঙ্গলবার দিনভর এই মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, ‘প্লেস অব অকরেন্স’, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাই মাসের ধারাবাহিক ঘটনাপ্রবাহ বিশদভাবে তুলে ধরা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেছে।


এছাড়া, আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ।