মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালত৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষের আদেশ আনিসুল হক, সালমান এফ রহমানসহ ৪৫ জনের বিরুদ্ধে

৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষের আদেশ আনিসুল হক, সালমান এফ রহমানসহ ৪৫ জনের বিরুদ্ধে

favicon
অনলাইন সংস্করণ
৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষের আদেশ আনিসুল হক, সালমান এফ রহমানসহ ৪৫ জনের বিরুদ্ধে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। আগামী ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, তৌফিক-ই-এলাহী চৌধুরীসহ মোট ৪৫ আসামির বিরুদ্ধে।


বুধবার (১৫ অক্টোবর) সকালে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় এই আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদালত তাদের এজলাসে না এনে খাস কামরা থেকেই তদন্ত সম্পন্নের নির্দেশ দেয়।


এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ আজ শেখ হাসিনার পক্ষে যুক্তি তুলে ধরছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।


গতকাল দিনভর শুনানিতে ‘প্লেস অব অকরেন্স’, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাপ্রবাহ আদালতে উপস্থাপন করা হয়। প্রসিকিউশন এ সময় আসামিদের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ পেশ করে।


এছাড়া, আশুলিয়া মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ।