বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › হিজলায় মেঘনা নদীতে অভিযান: ৮ জেলে আটক, ৫০ কেজি ইলিশ জব্দ

হিজলায় মেঘনা নদীতে অভিযান: ৮ জেলে আটক, ৫০ কেজি ইলিশ জব্দ

favicon
অনলাইন সংস্করণ
হিজলায় মেঘনা নদীতে অভিযান: ৮ জেলে আটক, ৫০ কেজি ইলিশ জব্দ

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৮ জেলেকে আটক করা হয়েছে।


বুধবার (১৫ অক্টোবর) রাতের এ অভিযানে বিপুল পরিমাণ জাল ও প্রায় ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ চারটি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়, আর উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


অভিযানটি পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার। তিনি জানান, আটককৃত প্রতিটি জেলেকে ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ ধরা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।