বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশদিনাজপুর বোর্ডে এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়, ইংরেজিতে ফেল ৩৫ হাজারের বেশি

দিনাজপুর বোর্ডে এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়, ইংরেজিতে ফেল ৩৫ হাজারের বেশি

favicon
অনলাইন সংস্করণ
দিনাজপুর বোর্ডে এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়, ইংরেজিতে ফেল ৩৫ হাজারের বেশি

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে দেখা দিয়েছে বড় ধরনের ফল বিপর্যয়। বোর্ডটির মোট ১ লাখ ৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ৯ জন ফেল করেছেন। এর মধ্যে শুধু ইংরেজিতেই ৩৫ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।


শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের মতে, অভিজ্ঞ ও দক্ষ ইংরেজি শিক্ষকের অভাবই এই বিপর্যয়ের মূল কারণ।


দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার কৃতকার্য হয়েছেন ৬০ হাজার ৮৮২ জন শিক্ষার্থী। তবে ইংরেজিতে বিপুল পরিমাণ ফেল অভিভাবক, শিক্ষক এবং শিক্ষা কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।


এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুস সালাম বলেন,


“কলেজগুলোর ইংরেজি শিক্ষকদের অভিজ্ঞতা ও দক্ষতার অভাব আছে। তারা শিক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুত করতে পারেননি, তাই এত শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে।”


এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম বলেন,


“আমরা বিষয়টি খতিয়ে দেখছি। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। দেখা যাক, সামনে কীভাবে উন্নতি আনা যায়।”


শিক্ষাবিদদের মতে, ইংরেজি বিষয়ে দক্ষ শিক্ষক ঘাটতি দূর না হলে ভবিষ্যতেও এমন ফল বিপর্যয় অব্যাহত থাকতে পারে।