পুত্রসন্তানের বাবা হলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ পুত্রসন্তানের বাবা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের আরেক নেতা সারজিস আলম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের জন্ম হয়। মা ও শিশু উভয়েই সুস্থ আছেন।
নিজের ফেসবুক পেজে সারজিস আলম লিখেছেন,
“আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ পুত্রসন্তানের বাবা হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে সব অপ্রত্যাশিত ঘটনা থেকে হেফাজত করুন এবং নবজাতককে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।”
দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা এ উপলক্ষে হাসনাত আব্দুল্লাহ ও তার পরিবারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।