পুকুরে গোসলকে কেন্দ্র করে রাতবেলায় টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, অর্ধমাত্রা দশঘরা আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম ও তার কয়েকজন বন্ধু ছোট দেওয়ানপাড়া গ্রামের শাকিলদের পুকুরে গোসল করতে যান। এ সময় শাকিল ও শিপনসহ আরও কয়েকজন তাদের ওপর হামলা চালান।
পরে বিষয়টি দুই গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা চরমে ওঠে। রাতের আঁধারে দেশীয় অস্ত্র, বল্লম ও টেঁটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালায় তারা। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ওসি জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।