বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতি“সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে”— ডা. তাহের

“সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে”— ডা. তাহের

favicon
অনলাইন সংস্করণ
“সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে”— ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা জাতির সঙ্গে গাদ্দারি হিসেবে গণ্য হবে।


গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


ডা. তাহের বলেন, “আজকের এই স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। গত ৫৪ বছরে জাতি বারবার অপশাসন ও নানা অপকর্মের শিকার হয়েছে। আজ আমরা ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদে স্বাক্ষর করেছি। যদি এটি আন্তরিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।”


তিনি আরও বলেন, “যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা যেন এই সনদের সব দাবি ও অঙ্গীকার হুবহু বাস্তবায়ন করেন— এটাই আমাদের প্রত্যাশা।”


আইনি স্বীকৃতির দাবি

জামায়াতের নায়েবে আমির জানান, দীর্ঘ আলোচনার পর সব পক্ষের সম্মতিতে সনদে স্বাক্ষর হয়েছে। তবে এখনো এ সনদকে আইনি ভিত্তি দেওয়া হয়নি, যা অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে।


তিনি বলেন, “আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে এই ঐকমত্যের সনদকে আইনগত স্বীকৃতি দিতে হবে। আমরা প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেছি— আশা করি, তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং নতুন কোনো রাজনৈতিক জটিলতা সৃষ্টি করবেন না।”