বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিজুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে: সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে: সালাহউদ্দিন আহমদ

favicon
অনলাইন সংস্করণ
জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর তিনি এ কথা বলেন।


তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার জন্য যাত্রা শুরু হয়েছে, যার সূচনা হলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে। এর পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র ও সরকার গঠিত হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।


সালাহউদ্দিন আহমদ সকলকে ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, গতকালের জুলাই সনদ অনুষ্ঠানে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও তাদের জন্য সুযোগ উন্মুক্ত আছে এবং আশা করা যায় তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে।


জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে তিনি জানান, পরিস্থিতি তদন্তাধীন আছে। তিনি স্পষ্ট করেন, গতকালের বিশৃঙ্খলার সঙ্গে কোনো জুলাই যোদ্ধা বা জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তি বা সংগঠন জড়িত নয়।