বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিশিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: তারেক রহমান

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: তারেক রহমান

favicon
অনলাইন সংস্করণ
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। জনগণের ভোটে পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বাড়ানো, চাকরি স্থায়ীকরণ এবং জাতীয়করণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।


শনিবার সকাল ১১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তিনি বলেন, “সম্মানিত শিক্ষকদের সমাবেশে তাদের অনেক দাবি উঠে এসেছে, যেমন চাকরির জাতীয়করণ ও আরও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই দাবিগুলোর সঙ্গে নীতিগতভাবে একমত।”


তারেক রহমান আরও বলেন, “আমরা যত উদ্যোগ নেই, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে পারি না, তাহলে কাঙ্ক্ষিত সুফল আসবে না। জনগণের ভোটে ক্ষমতায় এলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ ও জাতীয়করণের বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।