বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

favicon
অনলাইন সংস্করণ
ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বাচ্চু মোল্লার মার্কেটের একটি টেইলার্স দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মুদি, ওষুধ ও জুতার দোকানসহ অন্যান্য স্থাপনায়। খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানা গেলেও, পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।