বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিঅর্থবহ নির্বাচনের জন্য সব দলের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

অর্থবহ নির্বাচনের জন্য সব দলের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

favicon
অনলাইন সংস্করণ
অর্থবহ নির্বাচনের জন্য সব দলের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

ছোটখাটো মতপার্থক্য ভুলে আগামী জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কর্মকাণ্ড সংসদমুখী হওয়া উচিত।”


শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, “সংসদ ভবনের সামনের সংঘর্ষ ছিল অপ্রত্যাশিত। সব রাজনৈতিক দলেরই দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।”


তিনি আরও বলেন, “ঐতিহাসিক জুলাই সনদে দেশের অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, যা একটি অনন্য দৃষ্টান্ত। এই উদ্যোগ রাজনীতিকে আরও স্বচ্ছ করবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহায়তা করবে।”


বিএনপি মহাসচিব বলেন, “আগামী নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে—দেশ উদারপন্থী গণতান্ত্রিক রাজনীতির পথে এগোবে, নাকি অন্যদিকে মোড় নেবে।”