বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশকুমিল্লায় দুই কোটি ৫৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

কুমিল্লায় দুই কোটি ৫৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

favicon
অনলাইন সংস্করণ
কুমিল্লায় দুই কোটি ৫৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এলাকায় পৃথক অভিযানে দুই কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শনিবার (১৮ অক্টোবর) রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, ভারতীয় শাড়ি, খাদ্যসামগ্রী ও পটকা।


৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।


তিনি আরও জানান, অভিযানে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের মোবাইল ডিসপ্লে এবং এক কোটি চার লাখ টাকার ভারতীয় শাড়িসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।


অধিনায়ক বলেন, “চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”