বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশকক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

favicon
অনলাইন সংস্করণ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সারা দেশে অগ্নিকাণ্ডের আতঙ্কের মধ্যে এবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ১২ মিনিটের দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে আগুন লাগে।


বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিভাগের কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।