বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

favicon
অনলাইন সংস্করণ
যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার কেন্দ্রের আংশিকভাবে চালু থাকা প্রথম ইউনিটও বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটি এখন সম্পূর্ণ অচল।


সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রের এক ও তিন নম্বর ইউনিটে দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে উৎপাদন পুনরায় শুরু হতে পারে।


এর আগে, গত ১৬ অক্টোবর কেন্দ্রের সবচেয়ে বড় ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। ফলে ৫৫০ মেগাওয়াট সক্ষমতাসম্পন্ন এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। উল্লেখ্য, ২০২০ সাল থেকেই ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।


বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। উৎপাদন বন্ধ থাকায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।