বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিসাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা

সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা

favicon
অনলাইন সংস্করণ
সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দলটির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন,


“আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃখ প্রকাশ করেছেন। আমি বিশ্বাস করি দলগতভাবে এটা আমাদের সবারই অবস্থান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”


সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা এই মন্তব্য করেন। তিনি বলেন,


“বিএনপির জন্মলগ্ন থেকেই এই অফিস। এখানে সবার জন্য অবারিত দরজা। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ যেমন আসতে পারেন, তেমনি গণমাধ্যমকর্মীরাও সবসময় স্বাগত। শেখ হাসিনার সময়েও এখান থেকে নিয়মিত ব্রিফিং হতো, যা গণমাধ্যমের মাধ্যমে মানুষ জানতে পারত।”


তিনি আরও বলেন,


“রাজনীতি ও গণমাধ্যম পরস্পর হাত ধরেই চলে। তারপরও এই ধরনের ঘটনা ঘটেছে—এটা ভীষণ দুঃখজনক, লজ্জাজনক, এবং আমরা সবাই দুঃখ প্রকাশ করছি।”


এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের পরাজয় প্রসঙ্গে প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন,


“ছাত্রদল কখনো ক্ষমতাসীন দলের ছায়ায় থেকে রাজনীতি করেনি। ওরা গিরগিটির মতো রং বদলায়নি। এই নীতিগত অবস্থানের কারণেই হয়তো আমরা পিছিয়ে ছিলাম, তবে আমি গর্বের সঙ্গে বলব—আমরা নীতিতে অটল ছিলাম।”


তিনি আরও অভিযোগ করেন,


“৫ আগস্টের পর যখন ছাত্রদলের ছেলেরা দলীয় পরিচয়ে ক্যাম্পাসে গিয়েছে, তখন সাধারণ ছাত্রদের নিয়ে তাদের প্রতিহত করা হয়েছে। অন্যদিকে শিবির ভিন্ন নামে রাজনীতি করে ক্যাম্পাসে আধিপত্য বজায় রাখতে পেরেছে, যার সুবিধা তারা পেয়েছে।”