বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতি‘নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদার’ — রুহুল কবির রিজভী

‘নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদার’ — রুহুল কবির রিজভী

favicon
অনলাইন সংস্করণ
‘নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদার’ — রুহুল কবির রিজভী

আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি ‘মামার বাড়ির আবদার’-এর মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।


তিনি বলেন, “জাতীয় নির্বাচনের দিনেই যদি গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে বাড়তি সময় ও ব্যয়ের প্রয়োজন হবে না।”


মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


রিজভী আরও বলেন, “আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। তবে যারা অপরাধ করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে।”


ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে জিতলেই যে জাতীয় নির্বাচনে জয় নিশ্চিত, তা ভাবা ভুল। সবকিছু পেয়ে গেছি এমন ধারণা জামায়াতে ইসলামীর জন্য আত্মঘাতী হতে পারে।”


বিএনপির এই সিনিয়র নেতা আরও আহ্বান জানান, “যে কোনো উসকানিতে নেতা-কর্মীদের সংযত ও শান্ত থাকতে হবে।”