বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে আইআরআই প্রতিনিধিদল
সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধিদল বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।
অন্যদিকে, আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস)-এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইআরআই-এর কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, আইআরআই প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং সাইদা মুশরেফা জাহান।
বৈঠকে বাংলাদেশে গণতন্ত্রের বর্তমান অবস্থা, আগামী জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।