বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস

favicon
অনলাইন সংস্করণ
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে বৈঠক করে। আজ (বুধবার) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।


জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।


বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।