বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নোয়াখালীতে ইয়াবা, পিস্তল ও গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে ইয়াবা, পিস্তল ও গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

favicon
অনলাইন সংস্করণ
নোয়াখালীতে ইয়াবা, পিস্তল ও গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে ফয়েজ আহমেদ (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে ইয়াবা, পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্লার নতুন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।


ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তার ফয়েজ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত। সম্প্রতি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনি অবৈধ পিস্তল ও চার রাউন্ড বুলেট সংগ্রহ করেন।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব-১১ যৌথভাবে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৩৬ পিস ইয়াবা, একটি পিস্তল ও চার রাউন্ড বুলেট উদ্ধার করে।


জেলা ডিএনসির উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে—একটি অস্ত্র আইনে এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।