বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

favicon
অনলাইন সংস্করণ
কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

রাজধানীর গুলশান এলাকার কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ।


তিনি জানান, কড়াইল বস্তিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ চালু ছিল। এসব সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি নিয়মিত মনিটরিং কার্যক্রমও চালানো হচ্ছে। অবৈধ সংযোগ গ্রহণে যারা সহযোগিতা করবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তিতাসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এতে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।


শাহনেওয়াজ পারভেজ আরও বলেন, ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে সংযোগ নিতে না পারে, সে বিষয়ে গুলশান সোসাইটি সহযোগিতা করবে।


গুলশান সোসাইটির সভাপতি জানান, অবৈধ সংযোগের পেছনে একটি মাফিয়া চক্র সক্রিয় রয়েছে। তারা প্রভাব খাটিয়ে মূল রাস্তা থেকে লাইন টেনে অবৈধভাবে সংযোগ নিয়ে নেয়।