বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযান: অস্ত্র ও মাদকসহ চারজন গ্রেফতার

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযান: অস্ত্র ও মাদকসহ চারজন গ্রেফতার

favicon
অনলাইন সংস্করণ
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযান: অস্ত্র ও মাদকসহ চারজন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও মাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে অভিযানটি পরিচালিত হয়।


সেনাবাহিনী জানায়, সম্প্রতি ক্যাম্প এলাকায় তিনটি কুখ্যাত গ্যাং— চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ২১ অক্টোবর পিচ্চি রাজা বাহিনীর আস্তানা থেকে ৩২টি তাজা ককটেলসহ চারজনকে গ্রেফতার করা হয়। এরপর ২৩ অক্টোবর বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ (২০) প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষে নিহত হন।


ঘটনার ধারাবাহিকতায় শুক্রবার ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও র‍্যাব-২ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. আকাশ (২৫) এবং মো. সোহেল (২৮)-কে আটক করা হয়। এর মধ্যে সোহেল বুনিয়া সোহেল গ্রুপের ম্যানেজার হিসেবে পরিচিত।


তাদের কাছ থেকে ইতালিতে তৈরি ৭.৬৫ মি.মি. একটি বিদেশি পিস্তল ও ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।


এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান,


“মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও মাদক দমনে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। গতকাল সন্ধ্যাতেও মোহাম্মদপুর পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২০ জন অপরাধীকে গ্রেফতার করেছে। আমাদের এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।”