বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিচলতি মাসেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত হবে: সালাহউদ্দিন আহমদ

চলতি মাসেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত হবে: সালাহউদ্দিন আহমদ

favicon
অনলাইন সংস্করণ
চলতি মাসেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত হবে: সালাহউদ্দিন আহমদ

চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এতে নির্বাচনী প্রস্তুতি নিতে পারবেন প্রার্থীরা।


শুক্রবার (২৪ অক্টোবর) নিজ বাসায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।


সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বেশ কিছু প্রস্তাবে বিএনপি সম্মত ছিল। তবে ২০/১ উপধারা অনুযায়ী জোটভুক্ত দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারত—এ বিষয়টি দলের জন্য আশ্বস্তকর ছিল। কিন্তু যেভাবে সংশোধিত আরপিও পাস হয়েছে, তাতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে।


তিনি বলেন, “এই ধরনের আরপিও একতরফাভাবে কেনো পাস করা হলো? বিএনপি চায় একটি বহুদলীয়, শক্তিশালী ও প্রতিনিধিত্বমূলক সংসদ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাই।”


সালাহউদ্দিন আহমদ আরও জানান, এ বিষয়ে আপত্তি জানিয়ে সরকারকে চিঠি পাঠাবে বিএনপি।