বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিবিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ায় অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন বহিষ্কৃত

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ায় অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন বহিষ্কৃত

favicon
অনলাইন সংস্করণ
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ায় অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন বহিষ্কৃত

বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে।


আজ শুক্রবার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ আইনজীবী ফোরামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান।


এর আগে গত ৫ অক্টোবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন ফয়জুল করিম মুবিন। পরবর্তীতে তিনি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন।


অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনের পিতা প্রয়াত ডা. আবু আহমদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ছিলেন। তিনি জিয়াউর রহমানের সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।


বহিষ্কারের আগে ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।


সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিএনপি ছাড়ার কারণ হিসেবে বলেন, “দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে কোনো গণতন্ত্র নেই, তরুণ নেতৃত্বের কোনো জায়গা নেই—তাই নতুন রাজনৈতিক পরিসরে কাজ করতে চাই।”