মিরপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের সাত ইউনিটের প্রচেষ্টা
রাজধানীর মিরপুরের কালসী এলাকায় ‘আল্লাহু গার্মেন্টস’-এর গোডাউনে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে রাত ১১টা ২৭ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও ছয়টি ইউনিট যোগ দেয়।
মোট সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস জানায়, যে ভবনে আগুন লাগে সেটি ‘বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার’ নামে পরিচিত, যার ৫ম ও ৬ষ্ঠ তলায় গার্মেন্টসের কার্যক্রম চলছিল।
তবে এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।