জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক
জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি ও সনদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার পর জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
এনসিপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
অন্যদিকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দারও বৈঠকে যোগ দেন।
বৈঠক সম্পর্কে মনির হায়দার বলেন, “এনসিপির প্রতিনিধিরা জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি এবং সনদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন।”