বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০

favicon
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার বিরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।


নিহত নাসির উদ্দিন ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।


পুলিশ জানায়, বিরামপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মিয়া ও একই গ্রামের সাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শনিবার ভোরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে সাচ্চু গ্রুপের সদস্য নাসির উদ্দিন প্রতিপক্ষের আঘাতে মারা যান।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে পুনরায় সংঘর্ষ না ঘটে।”


নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।