বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতি‘শেখ হাসিনার আমলের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য নেই’ — রুমিন ফারহানা

‘শেখ হাসিনার আমলের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য নেই’ — রুমিন ফারহানা

favicon
অনলাইন সংস্করণ
‘শেখ হাসিনার আমলের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য নেই’ — রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই।


সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা দেখেছি শেখ হাসিনার সময় একজন পিওনও শত শত কোটি টাকার মালিক হয়েছেন। এখনকার উপদেষ্টাদের এপিএসদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠছে, কিন্তু কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”


রুমিন ফারহানা বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুরুতে বলেছিলেন, সব উপদেষ্টাকে সম্পদের হিসাব দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের সম্পদের কোনো তথ্য পাইনি। একজন দুজন হয়তো দিয়েছেন, কিন্তু সেটি পুরো ক্যাবিনেটকে প্রতিনিধিত্ব করে না।”


তিনি আরও অভিযোগ করেন, “উপদেষ্টাদের এপিএস-পিএসদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ এসেছে। তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এই লুটপাট সম্ভব নয়, কারণ অনুমোদনের স্বাক্ষর তো উপদেষ্টাদেরই লাগে।”


অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা খুব নরম হাতে দেশ চালাচ্ছেন— কেউ কেউ বলেন, তিনি নির্লিপ্ত। দেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর তেমন উদ্বেগ নেই। দেশ চালানো কোনো খেলা নয়, এটা ১৬ কোটি মানুষের ভাগ্যের প্রশ্ন।”


তিনি আরও মন্তব্য করেন, “ড. ইউনূস বিদেশে বেশি স্বস্তি বোধ করেন; দেশীয় গণমাধ্যমের তুলনায় বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে তিনি বেশি আগ্রহী। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, যারা এই দেশেই জন্মেছি ও মরব, তাদের জন্য তাঁর বর্তমান কর্মকাণ্ড স্বস্তিদায়ক নয়।