বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিগণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

favicon
অনলাইন সংস্করণ
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই।


তিনি বলেন, “গণতন্ত্রের পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”


শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপি মহাসচিব।


মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন জাতি ভুলে যায়নি। বিগত সময়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং অনেককে গুম করা হয়েছে।”


তিনি আরও বলেন, “দেশের মানুষ একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়— এমন বাংলাদেশ, যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে।”


নয়া দিগন্তের সাংবাদিকদের পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “স্বৈরাচারী শাসনামলেও এই পত্রিকার সাংবাদিকরা সত্য ও গণমানুষের চেতনার পক্ষে ছিলেন— এজন্য আমি তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”


১৯৭৫ সালের বাকশাল সরকারের সময় সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং সাংবাদিকদের বেকার হয়ে রাস্তায় নেমে আসার সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, “পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।”