বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিনজন নিহত, দুইজন শিক্ষার্থী

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিনজন নিহত, দুইজন শিক্ষার্থী

favicon
অনলাইন সংস্করণ
পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিনজন নিহত, দুইজন শিক্ষার্থী

পাবনার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।


রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভ্যানে দুই শিক্ষার্থীকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন চালক। এসময় পাবনামুখী একটি বাঁশবোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং মরদেহ উদ্ধার করে।


হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।