মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতগুম ও অভ্যুত্থান মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ পুলিশের ৮ সদস্য

গুম ও অভ্যুত্থান মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ পুলিশের ৮ সদস্য

favicon
অনলাইন সংস্করণ
গুম ও অভ্যুত্থান মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ পুলিশের ৮ সদস্য

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আজ (রোববার, ২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে। মামলার তদন্তের অগ্রগতি আজ ট্রাইব্যুনালকে জানাবে প্রসিকিউশন।


একই ট্রাইব্যুনালে অভ্যুত্থানকালে চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলবে। আজ এ মামলার ২০তম সাক্ষী আদালতে জবানবন্দি দেবেন।


বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।


এর আগে, গত ১৬ অক্টোবর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন। তিনি শেখ হাসিনাসহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


মামলায় এখন পর্যন্ত শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার ও এসি ইমরুল পলাতক রয়েছেন।


এছাড়া আজই জুলাই অভ্যুত্থানকালে ফার্মগেইটে শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানি হবে, যেখানে তদন্তের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করবে প্রসিকিউশন।