শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামী শুকুর আলীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামী শুকুর আলীর মৃত্যুদণ্ড

favicon
অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামী শুকুর আলীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় গৃহবধূ লাইলী সুলতানা কুমকুম হত্যার মামলায় তার স্বামী শুকুর আলীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় শুকুর আলীর বাবা আসান মল্লিক ও মা সাহেদা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।


বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত শুকুর আলী আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর স্কুলপাড়ার বাসিন্দা আসান মল্লিকের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।


মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ২৭ নভেম্বর আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামে যৌতুকের দাবিতে স্বামীর বাড়িতে লাইলী সুলতানা কুমকুমকে নির্যাতন করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের বাবা শুকুর আলী, শ্বশুর আসান মল্লিক ও শাশুড়ি সাহেদা খাতুনকে আসামি করে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।


দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত শুকুর আলীর মৃত্যুদণ্ড এবং অন্য দুই আসামিকে খালাসের আদেশ দেন।