শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি হচ্ছে: নুরুল হক নুর

জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি হচ্ছে: নুরুল হক নুর

favicon
অনলাইন সংস্করণ
জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি হচ্ছে: নুরুল হক নুর

জুলাই সনদের নামে রাজনীতিতে বৈষম্য ও বিভাজন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।


নুরুল হক নুর বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের নামে ড. ইউনূস তিনটি দলকে ‘এ’ ক্যাটাগরিতে স্থান দিয়ে ছোট দলগুলোর সঙ্গে প্রতারণা করেছেন।” তিনি আরও অভিযোগ করেন, এনসিপির কয়েকজন ছাত্রনেতা ছাড়া পুরো ছাত্রসমাজকে প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে।


তিনি বলেন, বর্তমানে ‘ডিজিটাল মব’-এর চাপে স্বাধীনভাবে মত প্রকাশ করাও কঠিন হয়ে পড়েছে।


একই অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “নির্বাচিত সরকার বৈধতা না দেওয়া পর্যন্ত জুলাই সনদ বৈধতা পাবে না।”


তিনি প্রশ্ন তোলেন, নোট অব ডিসেন্ট কেন জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, তার ব্যাখ্যা ঐকমত্য কমিশনকেই দিতে হবে। সতর্ক করে সাকি বলেন, “যদি কারও ওপর কিছু চাপিয়ে দেওয়া হয়, তাহলে নতুন রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হবে।”


তিনি আরও যোগ করেন, “এখন জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা সময়ে করার অবস্থা নেই; বিলম্ব হলে পরিস্থিতি আরও জটিল হবে।”