বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › টেকনাফে মানবপাচারকারীদের কবল থেকে ২৪ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফে মানবপাচারকারীদের কবল থেকে ২৪ রোহিঙ্গা উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ
টেকনাফে মানবপাচারকারীদের কবল থেকে ২৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের হাত থেকে ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।


র‌্যাব জানায়, সম্প্রতি কক্সবাজার উপকূলে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। এ পরিস্থিতিতে র‌্যাব মানবপাচারবিরোধী গোয়েন্দা নজরদারি জোরদার করে।


গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর গহীন পাহাড়ে র‌্যাব-১৫-এর সিপিসি-১ ও সিপিসি-২ যৌথভাবে অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পাহাড়ের চূড়ায় জিম্মি অবস্থায় থাকা রোহিঙ্গাদের উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাহাড়ি পথ দিয়ে পালিয়ে যায়।


উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, কয়েক দিন আগে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে এক দালালচক্র তাদের ধরে এনে পাহাড়ের একটি ঘরে আটকে রাখে। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বন্দি করে রাখা হয়।


র‌্যাব জানায়, পাচারচক্রের পাঁচজন সদস্যকে শনাক্ত করা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।