সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতআগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা

আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা

favicon
অনলাইন সংস্করণ
আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।


শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়।


সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আসন্ন ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।


উল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের যৌথ বৈঠক, যেখানে বিচার বিভাগের নীতি-নির্ধারণী ও প্রশাসনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।