দুদকের আবেদন, সাবেক মন্ত্রী রেজাউল করিম ও স্ত্রীর আয়কর নথি জব্দের অনুমতি
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের আয়কর নথি জব্দের অনুমতি দিয়েছে আদালত। সোমবার (৩ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, রেজাউল করিমের বিরুদ্ধে ৭ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। তার নামে ১২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।
অন্যদিকে, তার স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে ৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি, অ্যাসেসমেন্ট প্রতিবেদন ও সংশ্লিষ্ট রেকর্ড জব্দের অনুমতি দেয় আদালত।
সূত্র: কালের কণ্ঠ, দুদক জনসংযোগ দপ্তর