বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বগুড়ার দুই আসনে লড়বেন খালেদা জিয়া ও তারেক রহমান

বগুড়ার দুই আসনে লড়বেন খালেদা জিয়া ও তারেক রহমান

favicon
অনলাইন সংস্করণ
বগুড়ার দুই আসনে লড়বেন খালেদা জিয়া ও তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার গুরুত্বপূর্ণ দুটি আসনে বিএনপির শীর্ষ দুই নেতা প্রার্থী হিসেবে লড়বেন। বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর বগুড়া-৭ (গাবতলী–শাহজাহানপুর) আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এমন আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি।


সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


১৯৯১ সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিতভাবে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করে আসছেন। এবারের নির্বাচনে তাঁর সঙ্গে ছেলে তারেক রহমানের প্রার্থীতা বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।